ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা : নিহত ৬

260

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

Advertisement

ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement