সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেস ক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি শেখ মোঃ সালাউদ্দিন এর মা ও সীতাকুণ্ড পৌরসভার শেখ পাড়া নিবাসী মরহুম শেখ নুর মোহাম্মদ এর স্ত্রী জাহানারা বেগম (৮১) সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
Advertisement
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মরহুমার মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Advertisement
















