রোটারি ক্লাব অব চিটাগাং সিটির রোটরি ফাউন্ডেশনের উপর আলোচনা সভা

479

রোটারি ফাউন্ডেশন মাস উপলক্ষ্যে রোটারি ক্লাব অব চিটাগাং সিটি শনিবার (১৩ নভেম্বর) ৩৪২তম সাধারণ সভার পাশাপাশি এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ড. মোঃ তৈয়ব চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন।

Advertisement

বক্তারা বলেন বিশ্বে রোটারি পোলিও নির্মুলের সাথে সাথে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতায় কাজ করছে।

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সিপি এড উত্তম কুমার দত্ত, পিপি খুরশিদ আলম, পিপি লিয়াকত আলী চৌধুরী, পিপি কামরুল মোর্শেদ তমাল, আইপিপি মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি দেবাশিষ বড়ুয়া, ট্রেজারার আনোয়ার হোসেন চৌধুরী, বুলেটিন এডিটর নাজমুল হক, ডিরেক্টর বেগম কামরুন কামাল, মেম্বার নয়ন শীল, এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার এস কে আজিম পিন্টু, রোটারি ক্লাব অব ইসলামাবাদের পিপি বোরহান চৌধুরী, পিপি এ এম হান্নান, বার এসোসিয়েশান মেম্বার শাহরিয়ার হোসেন, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সিটির আইপিপি জুনায়েদ দিহান, প্রেসিডেন্ট তানজিলা জুনায়েদ, ভিপি তানরুবা ইয়াসমিন, পিপি ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

উক্ত সভায় এন এম সাইফউদ্দিন নিজামিকে রোটারি পিন পরিয়ে ক্লাবের সদস্য করে নেন প্রধান অতিথি পিডিজি তৈয়ব চৌধুরী। তিনি পেশায় একজন ইউরোলজি স্পেশালিষ্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রেসিডেন্ট সকল অতিথিদের উপহার প্রদান করে অনুষ্ঠান মুলতবি ঘোষনা করেন।

Advertisement