চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলামের মাধ্যমে মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
অন্য দাবীগুলো হচ্ছে-কর্মঘন্টা নির্ধারণ, মানবিক কারণে ছুটি ভোগের অধিকার, প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের ন্যায় ইকক্রিমেন্ট, টাইম স্কেল প্রদান ও অন্যান্য সুযোগ সবিধাদি।
পৃথক স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতির বিভাগীয় কমিটির সাধাররণ সম্পাদক মোঃ নুরুজ্জামাল, বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি (প্রাথমিক শিক্ষা ইউনিট) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিত দাশ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারি কর্মচারী সমিতি উপদেষ্টা মোঃ ওমর ফারুকসহ সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ।

















