যুবদলের দীপ্তি, শাহেদ ও বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দের জামিন লাভ

360

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসভাপতি আজমল হুদা রিংকু, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাঈনু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসমবায়ক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিছ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন শিশির, গত ২৯ মার্চ কোতোয়ালী থানা মামলায় হাইকোর্ট কর্তৃক জামিনপ্রাপ্ত হয়ে আজ ২১ নভেম্বর (রবিবার) নিন্ম আদালতে আত্মসর্মপণ করলে আদালত জামিন পুনর্বহাল রাখেন।

Advertisement

একই মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ও সহসাংগঠনিক সম্পাদক মো. ইছাহাককে নিন্ম আদালত কর্তৃক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট
মফিজুল হক ভূঁইয়া ও চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম
উদ্দিন চৌধুরী।

Advertisement