শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

251

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেন এবং এ আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটে। শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।’

Advertisement

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের আরও বলেন, ‘গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও এ কথা সত্য যে, আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন। গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।’

Advertisement