বাড়বকুণ্ড ক্যামিকেল কমপ্লেক্সে বিদ্যুৎতারে জড়িয়ে যুবকের মৃত্যু, চুরির চেষ্টার অভিযোগ

42

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত ক্যামিকেল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে সাইমন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে কমপ্লেক্সের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইমুন বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের শুকলাল হাট ভায়েরখীল এলাকার মোঃ লোকমান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমন ক্যামিকেল কমপ্লেক্সের ভেতরে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম বলেন, বাড়বকুণ্ড কেমিক্যাল কমপ্লেক্সে ভোরে বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে সাইমুন নামের এক যুবক মারা যায় বলে শুনে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Advertisement