তাইজুলের ৭ উইকেটে বাংলাদেশের লিড

241

চট্টগ্রাম টেস্টে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। ৩৩০ রান জড়ো করার পর বল হাতে পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। এতে বাংলাদেশ পেয়েছে ৪৪ রানের লিড।

Advertisement

যদিও দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিডের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু বাংলাদেশ দল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার আশা হারায়নি। আশার বাস্তব প্রতিফলন টাইগাররা ঘটালো লিড নিয়ে।

বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান তৃতীয় দিনের প্রথম ওভারেই হারায় জোড়া উইকেট। লাঞ্চের আগে মোট ৪টি উইকেট হারায় সফরকারীরা, স্কোরবোর্ডে জড়ো করে ২০৩ রান।

তবে পাকিস্তানকে লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন শতক হাঁকানো আবিদ আলী। লাঞ্চের আগে তিন উইকেট শিকার করা তাইজুল আবিদকে থামান ১৩৩ রানে। বিদায়ের আগে ২৮২ বলের মোকাবেলায় ১২টি চার ও ২টি ছক্কা হাঁকান আবিদ।

তার আগে এবাদত হোসেন শিকার করেন মোহাম্মদ রিজওয়ানকে। এরপর একে একে তাইজুল তুলে নেন ৭ উইকেট, এবাদত শিকার করেন আরও একটি। ১১৫.৪ ওভার ব্যাট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৮৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিনের ১ম সেশন শেষে)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২০৩/৪ (৮৮ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশের লিড ৪৪ রান।

Advertisement