পানছড়ি থানার ওসি আনসারুল করিম মানবাধিকার শান্তি পদক-২০২১ মনোনীত

248

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল করিম মানবাধিকার শান্তি পদক-২০২১ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন। আগামীকাল রাজধানীর সেগুনবাগিচা বাশিকপ মিলনায়তনে এ পদক প্রদান করা হবে বলে জানান আয়োজক মন্ডলী।

Advertisement

শুক্রবার (১০ ডিসেম্বর) মানবাধিকার বাস্তবায়ন কমিটির যৌথউদ্যেগে মানবাধিকার শান্তিপদক ২০২১”পার্বত্য জেলায় আইনশৃংখলা রক্ষা, উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী যুবককে পড়া লেখার সুযোগ করে দেয়ায় আনসারুল করিমকে মনোনীত করা হয়।

জানাযায়, পানছড়ি থানায় ২০২১ সালের সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নিয়েই সেখানকার আইন শৃংখলা রক্ষায় কঠোর প্রদক্ষেপ গ্রহন করেন। সেই সাথে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেখানে বসবাসরত পাহাড়ি ও বাঙালি নিয়ে নিয়ে বৈঠকে বসেন। সমস্যা শুনে তা বাস্তবায়নের উদ্যেগ নিয়ে প্রশংসা পাওয়া ছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী কেসিং মারমার পড়ালেখার সুযোগ করে দিয়ে মানবিকতার পরিচয় দিলে বিষয়টি গনমাধ্যমে প্রকাশ হলে তাকে মানবাধিকার পদক ২০২১ প্রাপ্তির জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকারী মানবাধিকার শান্তি পদক প্রদান ২১ কর্মকর্তাবৃন্দ।

Advertisement