মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১০৪ জন করোনায় আক্রান্ত

705

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০১ এবং উপজেলা পর্যায়ে ১৮ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

Advertisement

সোমবার (১০ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২০৩৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৩ হাজার ২০৩ জন। এর মধ্যে নগরে ৭৪ হাজার ৭৬৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৪৩৯ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুণ্ড ২ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৪ এবং উপজেলায় ৬১০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement