সন্দ্বীপ সমিতি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠিত

279

যুক্তরাজ্যে বসবাসরত সন্দ্বীপবাসীদের সংগঠন ‘সন্দ্বীপ সমিতি ইউকে’র ভার্চুয়াল সভা ২ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সদস্য ফসিহ উদ্দিন, সেলিম চৌধুরী, মনির মাহমুদ, আখতার হোসাইন, তসলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় সবার সম্মতিক্রমে ২০২২-২০২৩ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শহিদুল মাওলা খানকে প্রেসিডেন্ট ও ইকবাল হোসেন বাবলুকে জেনারেল সেক্রেটারি করে ১৯ জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফসিহ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, গোফরান উদ্দিন, নাজমুল আলম, নিজাম উদ্দিন ও শাহেদুল ইসলাম, ট্রেজারার রেজাউর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি মনিরুল হক, জয়েন সেক্রেটারি মোবারক হোসেন, এসিস্ট্যান্ট জয়েন সেক্রেটারি তসলিম উদ্দিন, পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ সুজন, স্পোর্টস সেক্রেটারি আবুল কালাম, এসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি জয়নাল সিদ্দিক, কালচারাল সেক্রেটারি দিলীপ রায়, এসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি মোহাম্মদ কাজল, রিলিজিয়াস সেক্রেটারি মোহাম্মদ শহীদ উল্লাহ, অফিস সেক্রেটারি নুরুল মাওলা।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন সিদ্দিক, জসিম উদ্দিন, আকতার হোসাইন, এনায়েত উল্লাহ, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ মান্নান, দিদারুল আলম, মনির মাহমুদ, মহসিন খান, আবুল হাশেম ও আবুল হাসান জুয়েল।

Advertisement