চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০১৭, মৃত্যু ১

261

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮০৭ জন এবং উপজেলা পর্যায়ে ২১০। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩০৮০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০১৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন। এর মধ্যে নগরে ৭৯ হাজার ৮৩১ জন এবং উপজেলা পর্যায়ে ২৯ হাজার ৫৬২ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৭৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইড হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ২২ জন, বাঁশখালী ৯ জন, আনোয়ারা ২৮ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়া ৩ জন, বোয়ালখালী ১৮ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৩৩ জন, রাউজান ৩৭ জন, ফটিকছড়ি ১৩ জন, হাটহাজারী ১৯ জন, সীতাকুণ্ড ৩ জন, মিরসরাই ১৮ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement