মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি হচ্ছেন ৭ জন

426

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম।

Advertisement

শনিবার (২২ জানুয়ারি) সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পদোন্নতির সুপারিশনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ জানুয়ারি অনুমোদন করেছেন।

৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন- এসবি প্রধান মনিরুল ইসলাম, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, পুলিশ সদর দফতরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ড. হাসান উল হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করা হবে।

Advertisement