চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০২৬

813

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮২২ জন এবং উপজেলা পর্যায়ে ২০৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

Advertisement

রবিবার (২৩ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৬৫৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০২৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১১ হাজার ১২৩ জন। এর মধ্যে নগরে ৮১ হাজার ১৮৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৯ হাজার ৯৩৯ জন।

তিনি বলেন, বিআইটিআইডিতে ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫  জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ৪৮১ জনের নমুনা পরীক্ষা করে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইড হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১১ জন, সাতকানিয়ায় ১৫ জন, বাঁশখালী ৭ জন, আনোয়ারা ৩০ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ১১ জন, বোয়ালখালী ১৭ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ১৩ জন, রাউজান ২৭ জন, ফটিকছড়ি ১৩ জন, হাটহাজারী ১৯ জন, সীতাকুণ্ড ১৪ জন, মিরসরাই ১৫ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement