চট্টগ্রামে নতুন আক্রান্ত ১১১৫, শনাক্তের হার ২৭.৪১

772

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৭৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ৩২১ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ২৭.৪১একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

Advertisement

রবিবার (৩০ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৪০৬৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১১৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৯ হাজার ১২৭ জন। এর মধ্যে নগরে ৮৬ হাজার ৮৭৯ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ২৪৮ জন।

তিনি বলেন, বিআইটিআইডিতে ৭৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২১১ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্ট ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৮৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ২০০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮১ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এপিক হেলথ কেয়ার এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৬ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালী ৬ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ৫ জন, পটিয়া ৪০ জন, বোয়ালখালী ১৮ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৪২ জন, রাউজান ৭১ জন, ফটিকছড়ি ২২ জন, হাটহাজারী ৬৮ জন, সীতাকুণ্ড ৬ জন, মিরসরাই ২২ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩০ এবং উপজেলায় ৬২৪ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement