চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭২৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৫৩০ জন এবং উপজেলা পর্যায়ে ১৯৯ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ২১.২২। একই সময়ে করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৯৮৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭২৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন। এর মধ্যে নগরে ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ৬৩৬ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্ট ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ৭ জন, আনোয়ারা ২০ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ২৭ জন, বোয়ালখালী ২২ জন, কর্ণফুলী ১ জন, রাঙ্গুনিয়া ৯ জন, রাউজান ৩০ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ৩০ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ৫ জন এবং সন্দ্বীপে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৩ এবং উপজেলায় ৬২৫ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।















