চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করেন।
Advertisement
শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের এক লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন।
পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে। এবার জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী। ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন ছাত্রী।
Advertisement
















