পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন সুজন

330

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ সোমবার (৭ মার্চ) বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে সরাসরি মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

Advertisement

মদিনা শরীফে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন শেষে তিনি মক্কা শরীফে এসে ওমরাহ আদায় করবেন।

ওমরাহ আদায় শেষে তিনি রাসুলুল্লাহ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন। ওমরাহ পালন শেষে যাতে সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন খোরশেদ আলম সুজন।

Advertisement