হিজরি ১৪৪৩ মৌসুমের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় চলমান হজ নিবন্ধনের সময় আগামী ২২ মে রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
Advertisement
এতে বলা হয়, চলতি ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম ২২ মে রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। এ জন্য আগামী ২১ মে শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহণ করবে।
Advertisement
















