আলহাজ্ব আবু সিদ্দিক কোম্পানির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

336

ডবলমুরিং থানা যুবদল নেতা ইকরাম সিদ্দীকি’র শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব আবু সিদ্দিক কোম্পানি আজ মঙ্গলবার (২১ জুন) ভোর সাড়ে ৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

উনার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মরহুম আবু সিদ্দিক সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিরবে কাজ করে গেছেন। সমাজ সচেতন ব্যক্তি হিসাবে সামাজিক সকল কর্মকান্ডে অংশ নিয়ে সমাজের উন্নয়ন অবদান রেখে গেছেন। নেতৃদ্বয় উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

নেতৃদ্বয় মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন যেন মরহুমকে জান্নাত নসীব করেন -আমিন।

Advertisement