ধনবাড়িতে বাসের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৪

178

টঙ্গাইলের ধনবাড়িতে বাসের ধাক্কায় দুই ভাইসহ অটোভ্যানের চারজন নিহত হয়েছেন।

Advertisement

জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কে উপ‌জেলার নল্ল‌্যা বাজারের গ্রামীণ ব‌্যাং‌কের সাম‌নে শুক্রবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার অটোভ্যানচালক বাবুল কর্মকার, জামালপুর জেলার রামনগর এলাকার সাইফুল ইসলাম, সাইফুলের ভাই মো. মৃদুল এবং একই এলাকার মো. হাসান।

ধনবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নল্ল‌্যা বাজারের গ্রামীণ ব‌্যাং‌কের সাম‌নে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

Advertisement