নাসিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনীতে ২০ অবৈধ পরিবার উচ্ছেদ

206

নগরের নাসিরাবাদ সরকারি সিএন্ডবি কলোনীতে বসবাসরত ২০ অবৈধ পরিবারের স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

Advertisement

রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ২ নং গেইটের সিএন্ডবি সরকারী কলোনীতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ এর নেতৃত্বে এ অভিযানে আরো ছিলেন আবাসন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, জহির রায়হান ও সিএমপি পুলিশ সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, নগরের ২ নং গেইটের নাছিরাবাদ সিএনবি সরকারী কলোনী থেকে ২০ অবৈধ পরিবারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে ধরনের অভিযান চলমান থাকবে।

Advertisement