ইভিএমে নয় ব্যালট পেপারে ভোট দিতে চায় জনগণঃ ডা.শাহাদাত

213

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে বিনাভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ২০১৮ সালে ক্ষমতায় এসেছে দিনের ভোট রাতে ডাকাতি করার মাধ্যমে। এইবার নতুন কৌশল অবলম্বন করে ভোট ডাকাতির স্বীকৃতিপ্রাপ্ত মেশিন ইভিএমের সাহায্যে ক্ষমতায় আসতে চাচ্ছে, আর তাদের সহযোগী এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন। যেখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেখানে ইভিএম ব্যবহার করা কল্পনাতীত।

Advertisement

তিনি আজ শুক্রবার, (২৬ আগষ্ট) বিকালে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড় বিএনপির উদ্যোগে নগরীর কালামিয়া বাজার মোড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আমাদের এই আন্দোলন সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজ হাতে দেবে, ইভিএমে নয় ব্যালট পেপারে। তাই আসুন আমরা সবাই রাজপথে এই সরকারের পতন নিশ্চিত করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই সরকারকে এখন আর সময় দেওয়ার সুযোগ নেই, এই সরকারকে রাজপথ থেকে ধাক্কা দিতে হবে।

বাকলিয়া কালামিয়া বাজার থেকে মিছিল শুরু করে আব্দুল লতিফ হাট, সাবান ফ্যাক্টরি, চেয়ারম্যান ঘাটা, ওয়েজর পাড়া হয়ে বলিরহাটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান বক্তার বক্তব্য আবুল হাসেম বক্কর বলেন, আজ দেশের অবস্থা নাজুক। সাধারণ মানুষ অনিশ্চিতার মধ্যে দিন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সারা দেশ হাহাকার করছে। এই সরকারের অধীনে কেউ ভালো নেই। শুধু আওয়ামী লীগের লুটপাট কারী লোকজন ছাড়া।

১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীরের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন সঞ্চালনায় নগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, আব্দুল হালিম শাহ, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ তৈয়ব, বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমআই চৌধুরী মামুন, নগর বিএনপি সাবেক নেতা হাসেম সওদাগর, মোঃ শাহজাহান, আলী ইউসুফ , মোঃ ইউসুফ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, বিএনপি নেতা হাজী আইয়ুব, রৌশগীর আমিন,আলী আজগর, মোঃ ইলিয়াস,কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, মুজিবুল হক, মোহাম্মদ হারুন, নাছের সওদাগর, মোঃ জাহাঙ্গীর, ইয়াকুব, মোহাম্মদ জসিম, নগর যুবদল নেতা আজিজুল হক মাসুম, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোঃ মুসা, যুগ্ন আহবায়ক মোঃ নুরুদ্দিন, বিএনপি নেতা ইয়াসিন চৌধুরীর রানা, মহিলা দলনেত্রী কামরুন নাহার, কোহিনুর বেগম, মনোয়ারা মনু, নগর সেচ্ছাসেবক দল নেতা ইসাক খান, যুব জননেতা মোঃ ফারুক,কুতুব উদ্দিন রাজু, মোহাম্মদ ফরিদ, ইউনুস, মোহাম্মদ টিপু, মোহাম্মদ আলাউদ্দিন, রাশেদ,ছাত্রদল নেতা মোহাম্মদ ইউসুফ, নইমুদ্দিন, আপন,ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement