দেশের এই ক্রান্তিকালে প্রকৌশলী সমাজকে এগিয়ে আসতে হবে: মীর হেলাল

542

বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকারের অন্যায়, অত্যাচার ও লুটপাটের কারণে জনজীবন বিপন্ন। দেশের সকল সেক্টরে লাগামহীন দুর্নীতির কারণে বিপর্যস্ত। দেশের এই ক্রান্তিলগ্নে প্রকৌশলীসহ পেশাজীবিদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নগরীর ২ নং গেইটস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িতস্থান বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ডিপ্লোামা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম আহাছানুজ্জামান (আহছান) এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিইএব চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহ সভাপতি প্রকৌশলী আফতাব উদ্দিন, প্রকৌশলী আশরাফ উদ্দিন, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী সিরাজ সিকদার, সি: যুগ্ম সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন, প্রকৌশলী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল আহমেদ, অর্থ সম্পাদক প্রকৌশলী বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক প্রকৌশলী সাগর সুশীল, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রাশেদ, সদস্য প্রকৌশলী শুভ রায়, ইয়াছিন, মিলন।

Advertisement