আওয়ামী লীগ নেতা খালেকুন নুর সিকদারের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

199

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু’র বড় ভাই কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খালেকুন নুর সিকদার (৬৮) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

Advertisement

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে— রাজিউন)।

প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী খালেকুন নুর সিকদার ছিলেন দক্ষ সংগঠক ও দলের তৃনমূলে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন তিনি।

Advertisement