চট্টগ্রামে যাত্রীসেজে অটোরিক্সা চুরি চক্রের ২ চোর গ্রেফতার

166

চট্টগ্রাম নগরের হালিশহর থেকে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। ১৬ নভেম্বর তাদের ধরা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আবুল কাশেম (৪৫) ও মোহাম্মদ ইব্রাহীম।

হালিশহর থানার এসআই সুফল কুমার দাশ বলেন,
মোঃ সাব্বির (১৮) নামের অটোরিকশা চালককে গত ১ নভেম্বর বন্দর থানাধীন মিস্ত্রি পুকুর পাড় এলাকা থেকে একজন যাত্রী হালিশহরের বনাতুল করিম মাদ্রসার সামনে যাওয়ার জন্য ভাড়া করে। হালিশহরের গন্তব্যে পৌঁছার পর কৌশলে অটোরিকশা চালককে ব্যস্ত রেখে চোরের দল রিকশা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযানে নামে।

এসআই সুফল কুমার দাশ বলেন,আমরা প্রযুক্তির সহায়তায় সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়ন লিগ স্টেশনস্থ শাহীনের রিক্সা গ্যারেজ থেকে চোর দলের সক্রিয় সদস্য মোঃ আবুল কাশেমকে চুরি যাওয়া ব্যাটারী চালিত রিক্সাটিসহ আটক করি। পরে তার স্বীকারোক্তিতে পাহাড়তলী থানাধীন আজম নগর রোডস্থ জাহাঙ্গীরের গ্যারেজ থেকে একটি সিএনজি উদ্ধারসহ ইব্রাহিমকে গ্রেফতার করি।

Advertisement