চট্টগ্রামে বিএনপির কোটিপতি নেতাদেরকে মানুষের পাশে দেখা যায় না- আ জ ম নাছির

289

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুর্যোগ দুর্বিপাক বা নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে সাধারণ মানুষের সেবা করা প্রত্যেক রাজনৈতিক নেতাকর্মীর নৈতিক ও সামাজিক দায়িত্ব। কিন্তু চট্টগ্রামে বিএনপির অনেক প্রথিতযশা কোটিপতি নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে জনসেবায় দেখা যায় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একজন শিল্পপতি। শত শত কোটি টাকার মালিক তিনি। তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। আমার জানামতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শত কোটি টাকার মালিক। নাসিরাবাদ শিল্প এলাকায়, নগরীর অনেক স্থানে উনার ভূসম্পত্তি রয়েছে। কিন্তু জনসেবায় উনাকেও দেখা যায় না। আমার প্রশ্ন , জনগণকে কাছে না রেখে, জনগনের সেবা না করে বিএনপি কোন রাজনীতির চর্চা করছে?

Advertisement

পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ নং বাগমণিরাম ওয়ার্ডের জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় শনিবার ২৫ মার্চ সকালে কাজির দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৫০০ জন এলাকার সাধারণ মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিশির দের সঞ্চালনায় অনুষ্ঠানে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু,, বাগমণিরাম ওয়ার্ড সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড: সাজ্জাদুর রহমান বাচ্চু, ওয়ার্ডের ক ইউনিটের সভাপতি মোহাম্মদ শাহজাহান, খ ইউনিটের সাধারণ সম্পাদক আহমুদুল হক আনোয়ার, সরদার আব্দুল জলিল ও সেকান্দর কবিরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Advertisement