সরকারী সেবা আরও দ্রুততর করতে ডি-নথির বিকল্প নেই: জেলা প্রশাসক

183

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেয়ার পাশাপাশি ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ হয়েছে। ই-নথির কারণে সরকারী সেবা অনেকদূর এগিয়ে গেছে। আগামী ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের স্মাট বাংলাদেশ গড়তে হলে সরকারী সকল সেবা দ্রুত থেকে আরও দ্রুততর করতে ডি-নথির কোন বিকল্প নেই। এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Advertisement

আজ ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিজিটাল নথি (ডি-নথি) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় কর্মশালার আয়োজন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রোগ্রামার সাঈফ মোঃ জুলকার নাঈন চৌধুরী।

কর্মশালায় চট্টগ্রাম জেলা প্রশাসন, বিসিক আঞ্চলিক ও জেলা কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পল্লীবিদ্যুৎ সমিতি, এলজিইডি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা মৎস্য দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও বিআরডিবি কার্যালয়ের কর্মচারীরা অংশ নেন।

Advertisement