” হাজারো আসওয়াদ চুম্বন -স্পর্শে মুমিনের হৃদয়ে গুনাহমুক্ত হওয়ার সূবর্ণ সুযোগ হয়”

178

৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে হাজী সংবর্ধনা”২০২৩, মিলাদ ও দোয়া মাহফিল স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন, আলহাজ্ব শফর আলী, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, আওয়ামী লীগ নেতা মোঃ ঈসা, তিমির বরন চৌধুরী, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, লুৎফুন্নেছা দোভাষ বেবী।

হজ্বের আলোচনা করেন মৌলানা মামুনুর রশীদ নূরী, মোনাজাত পরিচালনা করেন-মৌলানা আবদুর রহমান। এতে সকল হাজীদের সংবর্ধিত করা হয়।

বক্তারা বলেন, হজ একজন মানুষের পরিশুদ্ধতা আর আত্নশুদ্ধীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। পরম করুনাময় আমাদের সকল কুফরী থেকে বিরত থাকার নির্দেশ দিলেও, সমাজে আমরা সেই কাজগুলো বেশী দেখতে পায়।আমাদের ভাল কাজগুলো গ্রহণ করে সকলকে মানবিক গুণাবলী অর্জন করতে হবে।

Advertisement