চট্টগ্রাম নগরের ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর উদ্যোগে এসএসসি, এইচএসসি কৃতি ছাত্র/ছাত্রী ও করোনা যোদ্বাদের সংর্বধনা অনুষ্ঠান আলকরনের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
হাসান মুরাদ বিপ্লব’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ ,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কাউন্সিলর পুলক খাস্তগির, সংক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা দোভাষ বেবী, যুবনেতা জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম রহমান, মোঃসাইফুদ্দিন, ছাত্রনেতা সাফায়েত বিন আমিন, কোতোয়ালী থানা ছাত্রলীগ সভাপতি অনিন্দ্য দেব।
এসময় আ জ ম নাছির বলেন, শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকেই আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। শুধুমাত্র ভাল ফলাফলের পিছনে না ছুটে পারিবারিক অনুশাসন মেনে নৈতিকতার উপর প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে। প্রতিটি ক্ষেত্রে মানুষ যদি বিবেক দ্বারা পরিচালিত হয়, তাহলে তার পক্ষে অসত্য ও অসুন্দর কোন কাজ করা সম্ভব নয়।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শির্ক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে নারী শিক্ষার যে উন্নয়ন ঘটিয়েছেন তা আজ বিশ্ব স্বীকৃত। একটি আদর্শ জাতির নেতৃত্ব দিতে তোমাদের কে এগিয়ে যেতে হবে অকুতোভয় সৈনিকের মত। সাফল্যের পথ যতই দুর্গম ও ভঙ্গুর হোক না কেন অবিচল নিষ্ঠা ও কর্মোদ্যম নিয়ে সকল বাধাকে তুচ্ছ করে স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে তৈরী হতে হবে।” লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য নিশ্চিত।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওযার আহবান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্র/ছাত্রীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হয়। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের পাশের থাকার জন্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, মক্কা প্রবাসী আবদুল হাকিম, গাউসিয়া কমিটি ফিরিঙ্গীবাজার শাখার নেতৃবৃন্দ, টেলি মেডিসিন সেবায় দেয়ায় ডাঃবাসু দেব দে, ডাঃ জাহেদ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
















