অসামাজিক কার্যকলাপ: আতুরার ডিপোতে ৬ জন গ্রেফতার

235

নগরের আতুরার ডিপো এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাতে তাহেরাবাদ আবাসিক এলাকার দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার এর ৫ম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেসমিন (৩৮), খালেদা বেগম (৩৫), রাবেয়া (২২), রেহেনা (২৫), সাথী (২০) ও জলিল (৪২)।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাহেরাবাদ আবাসিক এলাকার দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার এর ৫ম তলা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ঘটনাস্থলের মক্কা ম্যানশন নামক বিল্ডিংটির মালিক সৈয়দ মোহাম্মদ ওয়াজেদ আলী।

Advertisement