চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফারবেগ কবস্থানের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ সকালে তিনি অনুদান প্রদান পরবর্তী ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের ঘরে ঘরে গিয়ে ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা বিনিময় করেন এবং ২০ টি পরিবার কে নগদ সহায়তা প্রদান করেন।
এই সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা আমাদের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন আমরা সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকি। আমরা শুধু ভোট আসলে ভোট চাইতে জনগণের ঘরে যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের আগে ও পরে সুখে-দুখে মানুষের পাশে থাকে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আপনারা আজকে বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, উপবৃত্তির টাকা পাচ্ছেন। তিনি আপনাদের টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। তাই আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে উনি দীর্ঘজীবী হোন এবং আমৃত্যু এই দেশের নেতৃত্ব দিতে পারেন।
অনুদান প্রদান কালে উপমন্ত্রী’র সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গিয়ায়া উদ্দিন, টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, বখতিয়ার ফারুক, আতিক উল্লাহ, গিয়াস উদ্দিন, বজল আহমেদ, মোঃ লোকমান, সাজ্জাদ আলী সাজু প্রমুখ।














