পানিবন্দি মানুষের মাঝে শিক্ষা উপমন্ত্রীর রান্না করা খাবার বিতরণ

140

চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত চার ওয়ার্ডে অতিভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

রোববার (৬ আগস্ট) নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নুরুল আলম মিয়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার রোজী শিক্ষা উপমন্ত্রী’র পক্ষে পানিবন্দি মানুষের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে, যার শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারী বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হচ্ছেনা। তাই তাদের পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা চালালাম। আগামীতেও যেকোন দুর্যোগে জনগণের পাশে থাকবো।

Advertisement