পানিবন্দিদের ২য় দিনের মতো খাবার পাঠালেন শিক্ষা উপমন্ত্রী

113

চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দি মানুষের মাঝে ২য় দিনের মত রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে শিক্ষা উপমন্ত্রী’র পক্ষে পানিবন্দি বাসিন্দাদের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পানিবন্দি বাসিন্দা সাহায্যে আওয়ামী লীগের সাধ্যমতো নেতাকর্মীরা প্রথমদিন থেকে এগিয়ে এসেছেন এবং সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। যতদিন পানি না নামে ততদিন খাদ্যসামগ্রী বিতরণের এই কার্যক্রম চলমান থাকবে। উপমন্ত্রী আগামীকাল থেকে রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হবে বলে জানান।

Advertisement