কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তানায় সিটিটিসির অভিযান চলছে

130

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আটক ‘জঙ্গি’দের কয়েকজনকে নিয়ে একই উপজেলার কর্মধা ইউনিয়নে ‘নতুন জঙ্গি’ আস্তানার খোঁজে অভিযানে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

Advertisement

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করে সিটিটিসি।

সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, সোমবার (১৪ আগস্ট) আটক ১৭ জনের দেখানো মতে তাদের আস্তানা কুলাউড়া থানায় দুর্গম কালাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সোমবার (১৪ আগস্ট) সকালে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয়রা নারী- শিশুসহ ১৭ জনকে জঙ্গি সন্দেহে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ও পরে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।

 

Advertisement