১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে শোক দিবস উদযাপন

124

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

Advertisement

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম.এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল প্রসেস সার্ভার সমিতির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহমদ কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আব্দুল বাতেন বিপ্লব ও সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উপদেষ্টা রঞ্জিত কুমার নাথ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ নাজির হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন, মুহাম্মদ তারেক, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, সহ প্রচার সম্পাদক ইমাম হোসেন ইমন, সদস্য মোঃ নিজাম উদ্দিন, মোঃ আকতার হোসেন, মোঃ ইসমাইল, ওয়াজকরুনী মেহেদী প্রমূখ।

সভাশেষে ১৯৭৫ এর ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাদেকুর রহমান।

Advertisement