চট্টগ্রাম নগরে নালায় পড়ে দেড় বছরের শিশু মৃত্যুর দুইদিনের ব্যবধানে ফের বাকলিয়া সৈয়দশাহ রোডের বিল্ডিং থেকে নালায় লাফিয়ে পড়ে আলিফ আহমদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ। উদ্ধারের চেষ্টায় নেমেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ আলিফ বাকলিয়ার আজিজিয়া তাদরিবুল মাদ্রাসার ছাত্র।
Advertisement
বুধবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চন্দনপুরা ফায়ার স্টেশনের ফায়ার কর্মকর্তা শাহিদুল ইসলাম।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে এক মাদ্রাসাছাত্র নালায় লাফ দিয়ে নিখোঁজ বলে জানতে পেরেছি। কিন্তু রাত ৮টা পর্যন্ত তার খোঁজ মেলেনি। ছাত্রটির সন্ধানে আমাদের টিম কাজ করছে।
এর আগে, গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় নিখোঁজ হয় ইয়াসিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু। ১৭ ঘণ্টা পর অর্থাৎ পরেরদিন সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
Advertisement















