জন্মাষ্টমী উদযাপন পরিষদকে ৫ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

454

ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কে ৫(পাঁচ) লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

উপমন্ত্রীর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক উপ-পরিষদের সদস্য সচিব রাহুল দাশ, সাবেক ছাত্রনেতা প্রচার উপ-পরিষদের যুগ্ম আহবায়ক শিবু প্রসাদ চৌধুরী, চিকিৎসা উপ-পরিষদের সদস্য সচিব ডাঃ কথক দাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রণামী সংগ্রহ ও গণনা উপ-পরিষদের সদস্য সচিব দেবাশিস আচার্য, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অভ্যর্থনা ও আপ্যায়ন উপ-পরিষদের যুগ্ম আহবায়ক সুজন বর্মন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী এবং সাধারণ সম্পাদক প্রবীণ কুমার সেনের হাতে অনুদানের ৫ লক্ষ টাকা হস্তান্তর করেন।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক উপ-পরিষদের যুগ্ম আহবায়ক সুভাষ মল্লিক সবুজ, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল শীল, যুগ্ম সদস্য সচিব ঐশিক পাল জিতু, সৌরভ ধর, সাজু বিশ্বাস, বাবলু দাশ, সাগর দাশ প্রমুখ।

শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেন,যথাযত ধর্মীয় অনুশাসন মেনে সুশৃংখলভাবে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব শেষ করাই সকলকে ধন্যবাদ জানাই।এইটা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা’র অসাম্প্রদায়িক বাংলাদেশ৷ সামপ্রদায়িক অপশক্তি কোন স্থান এইখানে নেই।

তিনি আরো বলেন, নির্বাচন কে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি যাতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য সবাই কে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করা হলেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী বলেন, মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একজন শতভাগ অসাম্প্রদায়িক মানুষ। আমরা সনাতনী সম্প্রদায়ের যেকোন প্রয়োজনে তাঁর কাছে গেলেই তিনি আমাদের সাহায্য করেন। তিনি নিজ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করাই আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই টাকা আমরা ফিক্সড ডিপোজিট করবো এবং সেইখান থেকে যে লভ্যাংশ আসবে তা আমরা দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করবো।

Advertisement