২৫ ও ২৬ সেপ্টেম্বর নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
Advertisement
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশ উপমন্ত্রী’র পক্ষে ঘরে ঘরে গিয়ে সহায়তা পোঁছে দেন।
এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নির্দেশে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। যার ধারাবাহিকতা স্বরূপ আজকে বাকলিয়া এলাকায় একশ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হলো। এই কার্যক্রম চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত চোদ্দটি ওয়ার্ডে চলমান।
Advertisement

















