জয়নিউজ’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ

147

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ৫ম বর্ষপূর্তি উদযাপন করেছে চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি ডটকম। এর মধ্য দিয়ে ৬ষ্ঠ বর্ষে পা রাখলো জনপ্রিয় এই নিউজপোর্টাল।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেদ মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জয়নিউজবিডি দীর্ঘ পাঁচবছর ধরে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার সাথে প্রতিশ্রুতি রক্ষা করে অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমাধ্যমটি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক প্রিয়তাকে আরো আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা তাদের।

বেলা ১২ টার দিকে পোর্টালের নবীন-প্রবীণ সকল সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন জয়নিউজবিডি ডট কমের সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী।

পরে সম্পাদক অহিদ সিরাজ স্বপনের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক আলমগীর পারভেজের সভাপতিত্বে অতিথিপর্ব ও শুভেচ্ছা বিনিময়পর্ব শুরু হয়।

অতিথি পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক দেব দুলাল ভোমিক, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সাতকানিয়া পৌরসভা মেয়র মো. জোবায়ের, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ি, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠান।

এসময় শুভেচ্ছা গ্রহণ করেন জয়নিউজের বার্তা সম্পাদক রাজীব সেন প্রিন্স, স্টাফ রিপোর্টার এম মোরশেদ, হিমেল ধর ও হেড অব আইটি নুরুল ইসলাম টিটু।

Advertisement