নগরীর ওয়াসা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার, পাঁচলাইশ, সদরঘাট ও ডবলমুরিং আংশিক) আসনের অন্তর্গত ১৩৫টি পূজা মণ্ডপে দশ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রধান অতিথি বক্তব্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি সুযোগের সন্ধানে আছে কিভাবে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা যায়। জামায়াতে ইসলামীর সন্ত্রাসী সংগঠন শিবির কে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামিয়ে কয়েকদিন আগে তারা সেই মহরা দিল। সনাতনী ধর্মাবলম্বীদের বলতে চাই আপনারা ভয় পাবেন না এদের বিরুদ্ধে অতীতেও আমরা যখন রুখে দাঁড়িয়েছি তারা তখন লেজ গুটিয়ে পালিয়েছে। আপনাদের শুধু সচেতন থাকতে হবে, সবার চোঁখ-কান খোলা রাখতে হবে। আমরা এই সাম্প্রদায়িক শক্তি কে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি।
সনাতনী ধর্মাবলম্বী নিশ্চিন্তে-নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালনের অনুরোধ জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, আপনারা যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। আপনাদের সকলে ধরনের নিরাপত্তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছেন।
তিনি আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে। যিনি আমাদের সাড়ে ১৬ কোটি বাঙালি কে মাতৃরূপে আগলে রেখে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যাতে সুস্থ থাকেন, নিরাপদে এবং সকল চক্রান্তকে পরাজিত করে আগামী দিনেও আমাদের নেতৃত্ব দিতে পারেন সেই প্রার্থনা দেবী দুর্গা কাছে করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো। বঙ্গবন্ধু কন্যা সুস্থ থাকলে, নিরাপদ থাকলে বাংলাদেশ মানুষ নিরাপদ থাকবে। তিনি নেতৃত্ব দিলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে।
সনাতনী সংগঠনের নেতাদের রাজনৈতিক কোন্দলে না জড়াতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের মাঝে অনেক প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় সামিল হয়ে দলাদলিতে না জড়ানোর জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তপন দাশ, বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্বল, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চসিকের কাউন্সিলর হাজী নুরুল হক, হারুনুর রশিদ হারুন, সলিমুল্লাহ বাচ্চু, পুলক খাস্তগীর, নুরুল আলম মিয়া, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, লুতফরনেছা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্ত, শাহীন আক্তার রোজী, আঞ্জুমান আরা, নগদ যুবলীগের অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, নগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি, সিনিয়র সদস্য বিপ্লব মিত্র, রাজীব দত্ত রিংকু, রিটু দাশ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত, বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, প্রচার সম্পাদক এডভোকেট তপন দাশ প্রমুখ।















