পোশাকশ্রমিককে হোটেলে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

152

চট্টগ্রামে হোটেলে আটকে রেখে পোশাককর্মীকে ধর্ষণের মামলায় সাইফুল ইসলাম সবুজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

Advertisement

রোববার (১৫ অক্টোবর) দুপুরে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সবুজ নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন মধ্য সোনাদিয়া গ্রামের লোকমান মিয়ার বাড়ির আনছারুল হকের ছেলে। গ্রেফতার যুবক কর্ণফুলী থানাধীন শিকলবাহা থানা এলাকায় গ্যারেজে কাজ করতো।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খাইরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে বহদ্দার হাট এলাকার গুলজার হোটেলে এক পোশাককর্মীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিম থানায় অভিযোগ দেন। বাদী অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে রোববার কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে অভিযুক্ত সবুজ নামে এক যুবককে গ্রেফতার করে।

রোববার বিকেলে তাকে আদালত হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি।

Advertisement