শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীতে চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের অন্তর্গত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মণ্ডপ পরিদর্শন কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। উনার শারদ শুভেচ্ছা পোঁছে দিতে আমি আপনাদের মাঝে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী সনাতনী সম্প্রদায়কে যথাযথ রীতিনীতি মেনে নিশ্চিন্তে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সনাতনী ধর্মাবলম্বীরা যাতে করে নিরাপদ ও সুন্দর ভাবে উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। আর যদি কোন অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে চাই তাহলে তাদের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। এইটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ, এই দেশে সাম্প্রদায়িক অপশক্তির কোন স্থান নেই।
মণ্ডপ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু,নগর যুবলীগের সহ-সভাপতি আসাব রাসুল জাহেদ, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম রিন্টু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ প্রমুখ।















