প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে দুই দিন ব্যাপী আন্তঃবিভাগীয় ‘ফুটসাল কার্নিভাল’ টুর্নামেন্ট শুরু হয়েছে। কার্নিভালে বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করেছে।
Advertisement
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বিকালে ফুটসাল কার্নিভালের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবদুর রশিদ লোকমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মুহাম্মদ মিশকাতুল কবির, ছাত্রলীগ নেতা হাসনাইন মঞ্জুর ওহী, জয়নাল আবেদীন, প্রত্যয়, শাহরিয়ার তাহসিন, সাকিব খান নিলয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Advertisement
















