মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে আজ ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ৩য় থেকে ৯ম শ্রেণির শিশু শিক্ষার্থীদের নিয়ে ক্যাটাগরি ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের নেতৃত্বে প্রশিক্ষকগণ প্রতিযোগিতা তদারকি করেন। চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদেরকে আগামীকাল ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে আয়োজিতব্য মহান বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা ও জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ।

















