বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের প্রয়াত পৃষ্ঠপোষক তপন চন্দ্র বড়ুয়া, আজীবন সদস্য প্রয়াত সুদর্শন বড়ুয়া, জ্ঞান বিকাশ বড়ুয়া, কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, সনত তালুকদার এবং প্রকৌশলী দিলীপ কুমার বড়ুয়া চৌধুরীর স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে “এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন” এই স্লোগানটি প্রতিপাদ্য করে নগরের জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া, এফসিএ এর সভাপতিত্বে এবং প্রকৌশলী রূপক বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মানস কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভে মঙ্গলাচরন করেন সরোজ বড়ুয়া। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ফুলেল শ্রদ্ধান্ঞ্জলী ও প্রদীপ প্রজ্জ্বলন করেন ধ্রুব বরন বড়ুয়া, শীলাদিত্ব মুৎসুদ্দী, অলক বড়ুয়া এবং সকলে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, সদস্য সচিবের বক্তব্য রাখেন বাবু অপু বড়ুয়া, আহ্বায়কের বক্তব্য রাখেন প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া । ট্রাস্ট বোর্ড চেয়ারম্যানের বক্তব্য রাখেন প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া । ধন্যবাদ জ্ঞাপন করেন রাখাল চন্দ্র বড়ুয়া । আরো স্মৃতিচারণ করেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সেবু বড়ুয়া, ফুটন্ত বড়ুয়া, অলক বড়ুয়া, প্রকৌশলী রাজেশ বড়ুয়া, আর্কিটেক্ট বিজয় শংকর তালুকদার, দীপক বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, তুষার বড়ুয়া, সরোজ কুমার বড়ুয়া, গকুল কান্তি বড়ুয়া, মিসেস পূরবী বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, কমলেন্দু বড়ুয়া, রতন বড়ুয়া, শীলাদিত্ব মুৎসুদ্দি , কনক বড়ুয়া প্রমুখ ।

















