ছায়াতরু ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

208

এই দেশের সব মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, সেটি আজকের এই দিন—১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। আজ মহান বিজয় দিবস।

Advertisement

বিজয়ের এই আনন্দের দিনে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সামাজিক সংগঠন ছায়াতরু ক্লাব।

ক্লাবের সভাপতি জাহিদ হোসেন মিয়ার উপস্থিতিতে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে সংগঠনের সদস্যবৃন্দ।

জাহিদ হোসেন মিয়া বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান।

Advertisement