মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে ভারতে গিয়ে চট্টগ্রামের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
গতকাল ১৬ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় কলিকাতার ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার ভিক্টোরিয়ায় তাঁকে উত্তরীয় পরিয়ে ফুল, ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। একই সাথে চাঁদপুর জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আবদুল ওয়াদুদকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পশ্চিম বঙ্গের রাজ্যপাল (গভর্ণর) ড. আনন্দ বোস ও ভারতীয় ইস্টার্ন জোনের লেঃ জেনারেল কালিপদের হাতে ‘সংগ্রামে-আন্দোলনে গৌরবগাথায় শেখ হাসিনা’ নামক আলোকচিত্র সংকলন তুলে দেন কমান্ডার মোজাফফর।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের রাজ্যপাল (গভর্ণর) ড. আনন্দ বোস। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় ইস্টার্ন জোনের লেঃ জেনারেল কালিপদ ও প্রধানমন্ত্রী দপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক।
উল্লেখ্য যে, গত ১৩ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে ঢাকা হয়ে আকাশ পথে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সস্ত্রীক চট্টগ্রাম ত্যাগ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

















