হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

114

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার সকালে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। খবর বাসসের।

Advertisement

পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। উভয় স্থানেই প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী মাজারে যাওয়া আসার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ শ্লোগান এবং হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানায়।

বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।

 

Advertisement