পুতিনের সঙ্গে ট্রাম্পের সমঝোতা, বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল ছাড়বে রাশিয়া!

19

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরপরই যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহে সম্মত হয়েছে মস্কো।

Advertisement

ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, নভেম্বর মাসে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এ ছাড়া রাশিয়ার শোধনাগারগুলোর সক্ষমতার ওপর নির্ভর করে পরবর্তী সময়ে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ কমানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, অতিরিক্ত ডিজেল সরবরাহ বিশ্ববাজারে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Advertisement